সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বৈশিষ্ট্য

বিপ্লব বিপ্রদাস/ কবিতা

বিপ্লব বিপ্রদাস ১. আঙ্গুল অজান্তেই আমার আঙ্গুল গুলো কথা বলে একে-অপরের সাথে । কথপোকথন আমাকে বিপন্ন করে ফেলে । ফলে, প্রায়শই তাদেরকে ঢেকে ঢুকে পথ চলি । তথাপি গ্লাভসের ফুটোর ভেতর থেকে তারা মাথা বের করে বলে ওঠে "বিপ্লব দীর্ঘজীবি হোক"। বিপ্লব যেহেতু আমার নাম তাই ভ্রমকাজ করে- এই ভাবে তাহাদের আস্ফালনে দিন যায়-রাত যায়। যেহেতু ওগুলো আমার আঙ্গুল, আমার অধীনত প্রজা। আমার বয়সী হাতের সাথে সে রয়ে যায় দস্তানার সীমানায় গর্বিত কর্ম মুখর প্রতাহে গ্লাভসের আস্তরে অভ্যন্তরে সে অভ্যস্ত হাতে থাকবে- আঙ্গুল, তোমার স্বাধীনতা আমার অধীন। ২.পোর্ট্রেট তোমাকে আঁকবো রেখায় -মৃদু ও গভীর দাগে হ্রস্ব ও দী‍র্ঘ টানে, তোমার ভিতরের ক্রোধ-অভিপ্রায় সমস্ত আঁকবো একদিন।... এই উৎপন্ন বোধ আমাকে নিমজ্জিত রাখে সংকল্প-অজুহাতে। তোমার সমস্ত স্তর আমি এঁকে নেব কৌশলী চিত্র বুননে। যেহেতু অঙ্কিত হতে হতে তুমি খুলে দেবে সিন্ধুক। প্রচ্ছন্নে তোমার খোলস থেকে অসংখ্য তুমি নেমে আসবে ক্রমে। আমি তোমাকে আঁকবো গভীর রেখায়। তোমার ভেতরে তুমি জেগে উঠে যখনি গাইবে বিলাপের স্বর- আমি এঁকে নেব বিবসন বালিকার সরলতা- এই ভাবে অঙ্কিত রেখাচিত্রে দেখা যাবে...

সাম্প্রতিক পোস্টগুলি

কবিতা