কবিতা
------------------------- বিপ্লব বিপ্রদাস
সে যাচ্ছে উড়ে উড়ে প্রজাপতি
সে যাচ্ছে নিয়ে যাচ্ছে খন্ডকালের প্রেম
আমি যাচ্ছি শব্দ গুচ্ছ সাথে
সে যাচ্ছে ওই পথে আলগোছে
কষ্ট যাচ্ছে, অভিমান আরো কিছু
রোদে মেলে দিয়েছি সকালের বৃষ্টি গুলো
সেও যাচ্ছে উড়ে, শৈশব - ধুলো - খেলা - সব
আবার যদি প্রজাপতি মেলো পাখা
আমিও উড়বো, উড়বে দক্ষিণের ডালগুলো
আমি তাকে চিনি এইতো এখনি সে ছিল
' আমার বোধ ' পাখির ডাকের মতো সে হারায়
সে যাচ্ছে, যাচ্ছে আমার উঠোন
শব্দ তুলছি, তুলছে কলাপাতা
আমাদের উঠোনে অফুরন্ত রোদের কথা
তবুও সে যাচ্ছে, ভিতরের সড়ক পথে
এই হাঁটাহাটি, একা একা এই মৃদু মৃদু পাপ
মেলে দেই রোদ, শুকাই বর্ষাধারা
সে যাচ্ছে ধারাপাতের ছড়া, ভুলোমন
নিয়ে যাচ্ছে ফোন খেলাপি, স্বল্প বার্তা তথা,
কথা দিয়ে আড়ালে রঙিন আলো
সে যাচ্ছে, পিছে পিছে আরো একজন
ভীষন শিশু, অবোধ সরলতা, আমি যাচ্ছি
আমার ভিতরে আমিদের সাথে
সে যাচ্ছে অচেনার মতো লেখা



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন